প্রধান সূচি

বাগেরহাটে কন্যা শিশু দিবস পালিত

‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য অন্য মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।

সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র‌্যালীতে শহরের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

পরে স্বাধীনতা উদ্যান মঞ্চে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুকে অবহেলা নয়, তারাও দেশের ভবিষ্যত। পুরুষের যেমন অধিকার রয়েছে নারীদেরও রয়েছে। তাই নারী পুরুষের ভেদাভেদ ভুলে দেশ গঠনে সবাই একযোগে কাজ করার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial