প্রধান সূচি

বাগেরহাট সুজনের আয়োজনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

একটি অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক ও আত্বনির্ভরশীল রাষ্ঠ্র গঠনের স্বপ নিয়ে বাংলাদেশের জম্ম কিন্তু স্বাধীনতা প্রাপ্তির ৪৮ বছর পার হলে ও বহুমত ও বহুপথকে ধারন কওে শান্তিপুর্ন সহাবস্থানের গনতান্ত্রিক সংস্কৃতি ক্রমেই যেন ফিকে হয়ে আসছে আমাদেও সমাজে। আমাদের রাষ্ট্র পরিচালনার মুলনীতিতে ধর্মনিরপেক্ষতা আবার ও জায়গা পেলে ও রাজনীতিতে ধর্মেও ব্যবহার যেন নিয়ামক শক্তি হিসাবে আবির্ভুত হচ্ছে। মানবাধীকার ও আইনের শাসনের বিষয়টি ও যেন আজ প্রশ্ন বিদ্ব। তাই এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরনের জন্য ব্যপক রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক দলসমুহের মধ্যে পারস্পরিক সমঝোতার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে আলোচকবৃন্দ এঅভিমত ব্যাক্ত করেন।

বাগেরহাট জেলা সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড: শেখ শরিফুল ইসলাম ঠান্ডুর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলিপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রজ্ঞু।

আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মুকিত হোসেন ঝন্টু, তথ্য ও গবেষনা সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আলহাজ্জ বাকী তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড: এম. ডি. মোজাফ্ফর হোসেন, সুজনের জেলা কমিটির সহ-সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, শিক্ষক জ্ঞান রজ্ঞন চক্রবর্তী, মুখার্জী রবিন্দ্র নাথ, মহিলা পরিষদের সম্পাদিকা এ্যাড: পারভীন আহম্মেদ, মুক্তিযোদ্বা শেখ নাসির উদ্দিন, মহিলা নেত্রী মিসেস নাদিরা আকরাম, মিসেস হেনা চৌধুরী, মো. উজায়ের আহম্মেদ জীবন, মো. হাছিবুর রহমান, মো. সেকেন্দার আলী, গাজী মতিয়ার রহমান, কাজী গোলাম মোস্তফা লাভলু  প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial