পিরোজপুরে মাল্টা গাছের চারা বিতরণ
‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ফলদ গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিরোজপুর শাখা। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ উপলক্ষে সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে গ্রাহকদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
ব্যাংকের এ্যাসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান এ. এইচ. এম. মোস্তফা কামালের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম টিটু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মীর আনিছুর রহমান প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বছর ব্যাংকের পিরোজপুর শাখার উদ্যোগে ১৯৬০ জন গ্রাহককে একটি করে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়।
