প্রধান সূচি

Monday, September 2nd, 2019

 

পিরোজপুরে খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ॥ ভোগান্তিতে এলাকাবাসী

পিরোজপুর পৌর শহরের দামোদর খালের একটি শাখা খাল ভূমি দস্যুসহ কয়েকজন প্রভাবশালী দখলদারদের লোভের শিকার হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। খালটির উৎস্যমুখের কাছের অংশ অবৈধভাবে দখল করে তারা নির্মান করেছে বাড়ি ঘর ও পাকা স্থাপনা। আর ফলে দিন দিন খালের স্বাভাবিক গতি প্রবাহ কমে যাচ্ছে। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোডের সামান্তরাল এই খালটি এক সময় নৌকা চলাচল উপযোগী ছিল। খুমুরিয়া, শিকারপুর ও ঝাটকাঠি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত এ খালের দৈর্ঘ্য আনুমানিক চার কিলোমিটার। শহরের প্রধান বাজারের উত্তর পাশ থেকে প্রবাহমান ঐতিহ্যবাহী দামোদর খাল থেকে শুরু ঝাটকাঠির জয়দেবীতলা হয়ে কুমারখালী বন অফিসবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাল্টা গাছের চারা বিতরণ

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ফলদ গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিরোজপুর শাখা। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ উপলক্ষে সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে গ্রাহকদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। ব্যাংকের এ্যাসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান এ. এইচ. এম. মোস্তফা কামালের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম টিটু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মীর আনিছুর রহমান প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বছরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলার ভান্ডারিয়া উপজেলার ওভারব্রীজ সংলগ্ন একটি বাসা থেকে সোমবার বিকেলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. জসিম বেপারীকে আটক করেছে। জসিম শহরের লক্ষিপূরা মহল্লার জামাল বেপারীর ছেলে। ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া ওভারব্রীজ সংলগ্ন মো. হালিমের বাসায় অভিযান চালায়। এ সময় জসিম বেপারীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জসিম দীর্ঘদিন ধরে ভান্ডারিয়াসহ পাশ্ববর্তী এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।


জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় এবং সদর হাসপাতাল পিরোজপুর কর্তৃপক্ষের আয়োজনে সোমবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর হাসপাতাল, পিরোজপুর এর সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র কার্যকরীকরণ, অভিযোগ রেজিষ্টার ব্যবহার, ডাক্তারদের শুন্যপদ পূরণ, নারী সেবা বিষয়ক তথ্য বোর্ড ও নারী সেবা বিষয়ক অবকাঠামো উন্নয়ন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হাসপাতাল পরিদর্শনের সময় দৃশ্যমান করা, দালাল নিয়ন্ত্রণ, শিশু ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

জেলার ভান্ডারিয়ায় শহিদুল ইসলাম কবিরাজ নামে (৪০) এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। রবিবার সন্ধ্যার দিকে পৌর শহরের টিএন্ডটি সড়কের কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যবসায়ী গত দুইদিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আহত ব্যবসায়ী শহিদুল ভান্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার কাদের কবিরাজের ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার বাসিন্দা নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং ব্যবসায়ী শহিদুল ইসলাম কবিরাজের সাথে একই বাড়ির মিঠু কবিরাজের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ইন্দুরকানীতে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার পত্তাশী এলাকায় সাবেক ইউপি সদস্য হেদায়েত উদ্দিনের মেয়ে পত্তাশী জনকল্যাণ কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী তাসলিম আকতার জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে ঘরের বারান্দায় সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একটি ইউডি মামলা করে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে। কলেজ ছাত্রী তাসলিম আকতার ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৪ পেয়েছে। তার আশা ছিল জিপিএ-৫। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় সেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাংবাদিক রতনের বোনের বসতবাড়িতে হামলা ভাংচুর

বাগেরহাটে দৈনিক নওয়াপাড়া ও সকালের সময় পত্রিকার সাংবাদিক সোহরাব হোসেন রতনের বড় বোন মমতাজ বেগমের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের হাড়িখালি কাঠেরপোলস্থ তার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় মমতাজ বেগমের স্বামী শেখ লুৎফর রহমান দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ফজর শেখের ছেলে আব্দুর রহমান রসুল (৪২), রহিম মল্লিকের ছেলে মোস্তফা মল্লিক মোস্তা ১০/১৫টি মোটর সাইকেলযোগে ২০-২৫ জন লোক নিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial