ইন্দুরকানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ইন্দুরকানীতে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার পত্তাশী এলাকায় সাবেক ইউপি সদস্য হেদায়েত উদ্দিনের মেয়ে পত্তাশী জনকল্যাণ কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী তাসলিম আকতার জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে ঘরের বারান্দায় সিলিং ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ একটি ইউডি মামলা করে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
কলেজ ছাত্রী তাসলিম আকতার ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৪ পেয়েছে। তার আশা ছিল জিপিএ-৫। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় সে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরিবারের লোকজন ডাক্তার দেখালেও তার স্বাভাবিক অবস্থা ফেরেনি। অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়।
ইন্দুরকানী থানার ওসি হাবীবুর রহমান জানান, কলেজ ছাত্রী এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সেই কারণে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
