প্রধান সূচি

ভান্ডারিয়ায় নিহত গৃহবধুর লাশের পরিচয় মিলেছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গত শনিবার বিকেলে উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে শাঁখা-সিঁদুর পরা অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।
সোমবার ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, উদ্ধারকৃত গৃহবধু বরিশালের উজিরপুর শাথলা গ্রামের কালি চরণের মেয়ে এবং একই উপজেলার বিপুল সিকদারের স্ত্রী। তার নাম মিনতী রানী এবং সে চার সন্তানের জননী। তিনি মানসিক বিকারগ্রস্থ থাকায় তাকে বাড়িতে আটকে রাখা যায়নি।
এদিকে, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখেছে। ময়না তদন্তের শেষে মৃতের লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের সনাক্তে পিরোজপুর ও বরিশাল সিআইডি কর্মকর্তারা তদন্ত চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial