প্রধান সূচি

কাউখালী বন্দরে আগুন ॥ বসতঘর ও দোকান ভষ্মীভূত

জেলার কাউখালী উপজেলা বন্দরের মধ্য বাজার এলাকায় আগুনে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কাউখালী মধ্য বাজার ডা. আলী হোসেনের চেম্বারের পাশের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকান ও বসতঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, আগুনে কৃষ্ণ কুন্ডু, অরুন কুন্ডু, বিপ্লব কুন্ডু, রাজু ও মোরসেদা বেগেমের ভারটিয়া উত্তমের চায়ের দোকান, নাদিম গার্মেন্টস, রতন ট্রেইলার্স, ডা. হেমায়েত হোসেনের বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আশপাশের একটি চারতলা বিল্ডিং ও একটি বইয়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে।
কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি। তাদের দাবী অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৪০ লাখ টাকার মালমাল উদ্ধার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial