প্রধান সূচি

Monday, August 26th, 2019

 

মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, যার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেনো সবার একটা জায়গায় এক হওয়া দরকার, সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাষ্ট্রের ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, রাষ্ট্রের বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা চাই স্বাধীনতার পরাজিত শত্রুরা যেনো কোনভাবেই বাংলাদেশ প্রশ্রয় না পায়। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করবো। আমরা চাই বাংলাদেশ শান্তি, সৌহার্দ্যরে, সহাবস্থানের একটা রাষ্ট্র হিসেবে থাকুক। এখানে অপরাধ হবে না, কেউ অপরাধ করলে অপরাধীর বিচার হবে। কোন অপরাধীকে দায়মুক্তি দেয়া হবে না, প্রটেকশন দেয়া হবেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইউপি সদস্য হত্যার দায়ে ৭ ডাকাতের যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) শাহ আলম (৪৮)কে হত্যার দায়ে ৭ জন ডাকাতকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। নিহত ইউপি সদস্য শাহ আলম জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুলাই রাতে ফুলঝুড়ি গ্রামের এক বাড়িতে ডাকাত পড়ার ডাক-চিৎকার শুনে ইউপি সদস্য শাহ আলম ঘর থেকে বেড়িয়ে রাস্তায়বিস্তারিত পড়ুন


কাউখালী বন্দরে আগুন ॥ বসতঘর ও দোকান ভষ্মীভূত

জেলার কাউখালী উপজেলা বন্দরের মধ্য বাজার এলাকায় আগুনে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কাউখালী মধ্য বাজার ডা. আলী হোসেনের চেম্বারের পাশের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকান ও বসতঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা জানান, আগুনে কৃষ্ণ কুন্ডু,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নিহত গৃহবধুর লাশের পরিচয় মিলেছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গত শনিবার বিকেলে উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে শাঁখা-সিঁদুর পরা অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে। সোমবার ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, উদ্ধারকৃত গৃহবধু বরিশালের উজিরপুর শাথলা গ্রামের কালি চরণের মেয়ে এবং একই উপজেলার বিপুল সিকদারের স্ত্রী। তার নাম মিনতী রানী এবং সে চার সন্তানের জননী। তিনি মানসিক বিকারগ্রস্থ থাকায় তাকে বাড়িতে আটকে রাখা যায়নি। এদিকে, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখেছে। ময়না তদন্তের শেষে মৃতের লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের সনাক্তে পিরোজপুর ও বরিশাল সিআইডি কর্মকর্তারাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial