পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে এক বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, সদস্য সচিব রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রায়হান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাসান মামুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জুবায়ের জনি, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম শেখ জনি প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
