প্রধান সূচি

ইন্দুরকানীতে বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবাদের ভাতা প্রদান

“শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  সোমবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদে বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবাদের ভাতা প্রদান করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান।

ভাতা প্রদান অনুষ্ঠানে অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাদীউজ্জামান, পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, ইউপি সচিব কাওসার আহমেদ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১২৪ জন বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবাদের ভাতা প্রদান করা হয়। এছাড়া এলজিএসপি এর আওতায় বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ২৪টি ভ্যান বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial