প্রধান সূচি

পিরোজপুরে দুর্বৃত্তের হাতে ডাকাত সরদার নিহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তের হাতে আব্দুল জলিল হাওলাদার (৪৮) ওরফে রগকাটা জলিল নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তার ঘাড়, মাথা, হাত ও পিঠে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত কালাইয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে আব্দুল জলিল হাওলাদার ওরফে রগকাটা ডাকাত জলিল (৪৮)কে এলোপাথারীভাবে কুপিয়ে খুন করে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ডাকাত জলিলের ভয়ে প্রতিবেশী ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমান ৩ মাস ধরে বাড়ি ছাড়া। ডাকাত জলিল এর আগে আব্দুল মান্নান হাওলাদার নামে এক ব্যক্তির রগ কেটে দেয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান জানান, নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ডাকাতিসহ ৬টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial