Thursday, July 25th, 2019
নাজিরপুরে ছাত্রলীগ নেতা কর্তৃক স্বামী পরিত্যক্তা নারী ধর্ষণ ॥ অবশেষে মামলা
পিরোজপুরের নাজিরপুরে এবার বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে অবশেষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসানের বিরুদ্ধে থানায় মামলা রুজ হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ তুতবাড়ী গ্রামের আবুল হাশেম খলিফার ছেলে। এ ধর্ষনের শিকার নারীর অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতা তারেক হাসানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় থানায় একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির। স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র পরিবারের ওই নারীর বাবা মারা যাওয়ার পরে সে মায়ের সাথে মামা বাড়ীতে বসবাস করে আসছে। পাশ্ববর্তী চিতলমারী উপজেলায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে জেপি প্রার্থী এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী এলিজা সাঈদ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদের নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এলিজা সাঈদ সাইকেল প্রতীকে ভোট পান ২ হাজার ২৪৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ আনারস প্রতীকে পান ১ হাজার ৭৩৪ ভোট। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নাজিরপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে এবার বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মধ্য ঝনঝনিয়া গ্রামে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ তুতবাড়ী গ্রামের আবুল হাশেম খলিফার ছেলে। অভিযুক্ত তারেক হাসান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র পরিবারের ওই নারীর বাবা মারা যাওয়ার পরে সে মায়ের সাথেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসিল্যান্ডের স্ত্রী আহত
পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এ্সিল্যান্ড রামানন্দ পালের সরকারী বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে জখম করেছে এক দুর্বৃত্ত। এ সময় বাসায় তিনি একা ছিলেন। তার স্বামী রামানন্দ পাল তখন কর্মস্থলে ছিলেন। এ নিয়ে চারবার অদিতি বড়ালের উপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পিরোজপুরে জেলা প্রশাসনের কৃষ্ণনগরস্থ সরকারী ডরমেটরী ভবনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় অদিতি বড়ালকে পিরোজপুরের সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাকিল সরোয়ার জানান, ছুরিকাঘাতে তার পেটে সামান্য জখম হয়েছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশের উদ্যোগে ছেলে ধরা গুজব বিরোধী র্যালী ও শিক্ষার্থী সমাবেশ
ছেলে ধরা গুজব বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে র্যালী ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২ টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গুজব বিরোধী লিফলেট বিতরণ করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। র্যালী শেষে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাঝি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুর্বৃত্তের হাতে ডাকাত সরদার নিহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তের হাতে আব্দুল জলিল হাওলাদার (৪৮) ওরফে রগকাটা জলিল নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তার ঘাড়, মাথা, হাত ও পিঠে একাধিক কোপের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত কালাইয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে আব্দুল জলিল হাওলাদার ওরফে রগকাটা ডাকাত জলিল (৪৮)কে এলোপাথারীভাবে কুপিয়ে খুন করে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, ডাকাত জলিলের ভয়ে প্রতিবেশী ইন্দুরকানী গ্রামের আব্দুরবিস্তারিত পড়ুন
কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ভোট আজ
আজ বৃহস্পতিবার জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করেছেন। এরা হলেন- জাতীয় পার্টি (জেপি)’র এলিজা সাঈদ (বাইসাইকেল), নজরুল ইসলাম (চশমা), গিয়াস উদ্দিন পলাশ (আনারস), এইচ.এম. রেজাউল করীম খাকন (স্বতন্ত্র)। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে সব কয়টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ছাড়াও ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট কেন্দ্রগুলোতে বুধবার পৌঁছানো হয়েছে নির্বাচনী সামগ্রী। রিটানিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
