প্রধান সূচি

সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন হাজরার জানাজা ও দাফন পিরোজপুরে সম্পন্ন

ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া পিরোজপুরের সন্তান হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন হাজরার নামাজে জানাজা ও দাফন সোমবার পিরোজপুরে সম্পন্ন হয়েছে। পিরোজপুর শহরতলীর হুলারহাট মাদ্রাসা ময়দানে আসরবাদ জানাজা শেষে গ্রামের বাড়ী চরলখাকাঠির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুম ডা. শাহাদাৎ হোসেন হাজরা ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ভান্ডারিয়াসহ বিভিন্ন কর্মস্থলে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের নভেম্বর মাসে বরিশালের হিজলা ও চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঝালকাঠি জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) পদে দায়িত্ব পালন করেন।

চলতি মাসেই তিনি পদোন্নতি পেয়ে গত ৯ জুলাই তিনি হবিগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে ভান্ডারিয়া, পিরোজপুর ও ঝালকাঠিতে শোকের ছায়া নেমে আসে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial