Monday, July 22nd, 2019
গুজব ও গণপিটুনি রোধে পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ
পিরোজপুরে জেলা পুলিশের সতর্কীকরণ মাইকিং
দেশের বিভিন্ন স্থানে ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যা বন্ধে পুলিশের সব ইউনিটকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেধরা সংক্রান্ত পোস্ট বা মন্তব্য ছাড়ানোদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. কামরুজ্জামন। তিনি জানান, অপারেশন উইং থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গণপিটুনির ঘটনায় সারাদেশে এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। চিঠিতে বলা হয়েছে, গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাবিস্তারিত পড়ুন
আবু হানিফ সভাপতি ॥ নজরুল সম্পাদক
মঠবাড়িয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধরণ সম্পাদক জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত ২৬ সদস্য বিশিষ্ট কমিটি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কমিটিতে আবু হানিফ খানকে সভাপতি ও নজরুল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মনির হোসেন সোহেল, নাসির মাতুব্বর, কামাল আকন, কালাম মোল্লা, সগির হোসেন, বাবু শরীফ, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ মো. সোহেল লস্কর, কামরুল আহমেদ রছি, মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, মিজানুরর রহমান ফরাজী, আবু জাফর কিবরিয়া, মিজান বিশ্বাস,বিস্তারিত পড়ুন
সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন হাজরার জানাজা ও দাফন পিরোজপুরে সম্পন্ন
ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া পিরোজপুরের সন্তান হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন হাজরার নামাজে জানাজা ও দাফন সোমবার পিরোজপুরে সম্পন্ন হয়েছে। পিরোজপুর শহরতলীর হুলারহাট মাদ্রাসা ময়দানে আসরবাদ জানাজা শেষে গ্রামের বাড়ী চরলখাকাঠির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মরহুম ডা. শাহাদাৎ হোসেন হাজরা ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ভান্ডারিয়াসহ বিভিন্ন কর্মস্থলে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের নভেম্বর মাসে বরিশালের হিজলা ও চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঝালকাঠি জেলার সদরবিস্তারিত পড়ুন
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন
কাউখালীতে চেয়ারম্যান প্রার্থী পলাশের গণসংযোগ ও পথসভা
জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশের আনারস প্রতিকে শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাউখালী উপজেলা ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী, মেঘপাল, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং ভোটারদের সাথে মত বিনিময় ও কুশল বিনিময় করেন এই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এ সময় জনগনের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন পথসভা ও গণসংযোগে সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিকেলে ধাবরী বাজারে পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী তরুন নেতা গিয়াস উদ্দিন পলাশ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেবিস্তারিত পড়ুন
কাউখালীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে পৃথক অভিযানে ৩টি ওষুধের দোকাসহ ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। সোমবার উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর পৃথকভাবে এ অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে হাসপাতাল রোডে ও দক্ষিন বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অপরাধে পারুল মেডিকেল হলকে তিন হাজার টাকা, অবৈধ পন্য মজুদ রাখায় বাবু ষ্টোরকে পাঁচ হাজার টাকা এবং হুমায়ুনের ফলের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে কাউখালীবিস্তারিত পড়ুন
ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু বিষয়ে মিথ্যাচার
প্রিয়া সাহার বিচারের দাবীতে মানববন্ধন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দেয়ায় প্রিয়া সাহার বিচারের দাবীতে তার পৈত্রিক এলাকা পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে সোমবার দুপুরে উপজেলা সদরের পূবালী ব্যাংক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হৃদয় খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, প্রিয়া সাহার পৈত্রিক এলাকা মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের নিত্যানন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও পুরোহিত নিত্যানন্দবিস্তারিত পড়ুন
৫ টাকার টোল ৫৫টাকা !
বাগেরহাটের রায়েন্দা-বড়মাছুয়া খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ॥ যাত্রীরা জিম্মি
উপকূলীয় মঠবাড়িয়ার বড়মাছুয়া ও শরণখোলার রায়েন্দার সীমানায় বলেশ্বর নদীর আন্ত:বিভাগীয় খেয়াঘাটে যাত্রী সাধারণকে জিম্মি করে নির্ধারিত টোলের চেয়ে ১০/১২ গুণ অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। খেয়াঘাটের ইজারাদার অবৈধভাবে সাব-লীজ দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। অতিরিক্ত টাকা দিতে ব্যর্থ হলে সাব-লীজ গ্রহণকারী ও তাদের লোকজন যাত্রীদের ভয়ভীতি, নদীতে ফেলে দেয়ার হুমকি এবং অশালীন ব্যবহার করছে। এমনকি যাত্রীদের হাতে থাকা ব্যাগ বা মালামালের জন্যও জুলুম করে ৫০ থেকে ৭০ টাকা করে আদায় করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে খেয়াঘাট ইজারাদার সাব-লীজ দিয়ে সরকার নির্ধারিত টোলেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, দীপক মন্ডল, উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ, কৃষি অফিসার এইসএমএ জাহাঙ্গীর আলম, ডা. সুজন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্যবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আমন আবাদ নিয়ে কৃষকরা বিপাকে
ভরা বর্ষা মৌসুমে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় পাইকগাছায় আমন চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। বৃষ্টির অভাবে বীততলা তৈরী করতে পারেনি কৃষক। শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। উপজেলার কিছু কিছু এলাকায় সেচ দিয়ে বীজতলা তৈরী করলেও বৃষ্টির অভাবে বীজতলা ফেটে চৌচির হয়ে গেছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন আমন চাষাবাদের জন্য ১০৫ হেক্টর বীজতলা তৈরী করা হয়েছে। তবে এ সকল বীজতলা বেশিরভাগই ক্ষতিগ্রস্থ হয়েছে। পানির অভাবে অনেক বীজতলার চারা শুকিয়ে গেছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। উপজেলায় আমন আবাদের জন্য ১১শত হেক্টর বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করাবিস্তারিত পড়ুন
