প্রধান সূচি

নবজাতক সন্তানকে হাসপাতালে ফেলে গেলেন মা

পিরোজপুর জেলা হাসপাতালে সদ্য জন্ম নেওয়া এক সন্তানকে হাসপাতালে ফেলে গেছেন এক মা। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে শিশুটি হাসপাতালে রয়েছে।
তবে ওই মায়ের কোন সন্ধান পাওয়া যায়নি।
পিরোজপুর জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজেকে সেলিনা (৩৫) পরিচয় দিয়ে রবিবার দুপুরে একা এসে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন ওই নারী। বিকেলে সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। এরপর ওই দিন রাতে স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করে সে। হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় সে ওই শিশুটিকে করিডোরে ফেলে রেখে যায়।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করার পর, আজ সোমবার বিকেলে পুলিশের তত্ত্বাবধানে শিশুটিকে হাসপাতালে রাখা হয়েছে।
ওই নারীর উদ্বৃতি দিয়ে হাসপাতালে কর্তব্যরত নার্স জানান, সেলিনার আরও ৪টি কন্যা সন্তান রয়েছে। এছাড়া তার স্বামী আরেকটি বিয়ে করে চট্টগ্রামে থাকে।
শিশুটিকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানিয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial