Monday, July 15th, 2019
সরকারী কাউখালী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে দায়িত্ব পালন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
সদ্য জাতীয়করণকৃত পিরোজপুরের সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নানা অনিয়ম-অবৈধভাবে দায়িত্ব পালন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মধ্যদিয়ে তার কর্তব্য-কর্ম চালিয়ে যাচ্ছেন বলেন অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক এসব অভিযোগ উত্থাপন করে শিক্ষা মন্ত্রলালয়, শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পিরোজপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানের সর্বশেষ এডহক গভর্নিং বডির সিদ্ধান্তে যে দায়িত্ব পেয়েছেন তাকে সরকারি ও জাতীয় বিশ^বিদ্যালয়ের নিয়ম লংঘন বলে অভিযোগ করা হয়েছে। তাকে এ পদে দায়িত্ব দেয়ার সময় ৯ জন শিক্ষকের জ্যেষ্ঠতাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী ॥ ২ প্রতারক গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ইমাম হোসেন জমাদ্দার (৩৮) ও সরোয়ার হোসেন (৪৪) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নাজিরপুর পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আবুল হাসান নামে এক পল্লী চিকিৎসক বাদী হয়ে সোমবার বিকেলে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির। গ্রেফতারকৃত ইমাম হোসেন জমাদ্দার জেলার কাউখালী উপজেলার নিলতী গ্রামের আবু সালেক জমদ্দারের ছেলে এবং সরোয়ার হোসেন জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত আব্দুর সাত্তার হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানা গেছে,বিস্তারিত পড়ুন
নবজাতক সন্তানকে হাসপাতালে ফেলে গেলেন মা
পিরোজপুর জেলা হাসপাতালে সদ্য জন্ম নেওয়া এক সন্তানকে হাসপাতালে ফেলে গেছেন এক মা। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে শিশুটি হাসপাতালে রয়েছে। তবে ওই মায়ের কোন সন্ধান পাওয়া যায়নি। পিরোজপুর জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজেকে সেলিনা (৩৫) পরিচয় দিয়ে রবিবার দুপুরে একা এসে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন ওই নারী। বিকেলে সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। এরপর ওই দিন রাতে স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করে সে। হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় সে ওই শিশুটিকে করিডোরে ফেলে রেখে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করার পর, আজ সোমবার বিকেলে পুলিশের তত্ত্বাবধানে শিশুটিকে হাসপাতালেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ১১০ কোটি টাকা পাচারের মামলায়
নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের পরিচালক মান্নান তালুকদার কারাগারে
বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারকে দুদকের করা ১১০ কোটি টাকা পাচার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলক চন্দ্র বিশ^াসের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক দীর্ঘ শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। তবে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান মামলার পর থেকে পলাতক রয়েছেন। আদেশের পর এজলাস থেকে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদার বেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগান নিয়ে পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। সোমবার কাউখালী থানার আয়োজনে কাউখালী সরকারি মহাবিদ্যালয় ও এসবি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে পৃথক পৃথক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, প্রভাষক প্রশান্ত কুমার হালদার, প্রভাষক হুমায়উন কবীর, বালিকাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে গত ১২ই জুলাই রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ মো. শাহিন হাওলাদার, মো. হাবিবুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল হাই গাজী ও সোয়েব হাওলাদারকে ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থ মো. চান মিয়া, নির্মল চন্দ্র, মিজানুর রহমান, ছিদ্দিকুর রহমান ও ফিরোজ আলমকে ৫হাজার টাকা করে ১০টি পরিবারে মোট ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা প্রকল্পবিস্তারিত পড়ুন
সারাদেশে যৌন নিপিড়ন ও ধর্ষণের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন
সাম্প্রতিক সময়ে সারাদেশে অব্যাহত যৌন নিপিড়ন, শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেন। কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই সংগঠনের সভাপতি মো. হৃদয় খানের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত মাববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সরকারী মহিলা কলেজের প্রভাষক মো. শাখাওয়াত হোসেন, নাজিরপুর বালিকাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিএমএসএফ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ন, সাংবাদিক নিয়োগে নীতিমাল প্রনয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভূমি অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের সহ-সভাপতি হাসান ইমাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু, বিএমএসএফ এর সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম আমিরুল, নয়া দিগন্তের প্রতিনিধি মো. মামুন হোসেন প্রমুখ। এ সময় সংগঠনেরবিস্তারিত পড়ুন
৩২ বছর বয়সে ইন্দুরকানী ছাত্রলীগের সভাপতি !
ইন্দুরকানীতে উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৩২ বছর বয়সী এক যুবককে সভাপতি করায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পদ বঞ্চিত ছাত্রলীগের নেতৃবৃন্দের অভিযোগ, গত ১০ জুলাই জেলা ছাত্রলীগের সভপতি মো. জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আতিকুর রহমান ছগিরকে সভাপতি এবং মো. ইস্রাফিল খান নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। তাদের অভিযোগ, নবগঠিত কমিটিতে যে আতিকুর রহমান ছগিরকে সভাপতি করা হয়েছে ভোটার তালিকা অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৮৮ সালের ১৬ মার্চ। সেই হিসেবে তার বয়স ৩২ বছরেরও বেশি।বিস্তারিত পড়ুন
ঝুলছে তালা ॥ অচল শিক্ষা কার্যক্রম
শরণখোলায় শিক্ষকের অপসারণের দাবীতে ক্লাশ বর্জন
শরণখোলার আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্সের অপসারণের দাবীতে গত ৭দিন ধরে ক্লাশ বর্জন করে চলছে শিক্ষার্থীরা। তালা ঝুলছে ক্লাশগুলোতে। অচল হয়ে পড়েছে ওই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। ওই শিক্ষককে চরিত্রহীন দাবী করে গত ৯ জুলাই অভিভাবক ও শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিদ্যালয়ের সকল শ্রেণীকক্ষসহ প্রধান শিক্ষকের অফিসে তালা দিয়ে আন্দোলনে নেমেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সরোয়ার হোসেন খান জানান, গত ১৯ মার্চ ক্রীড়া শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্স বিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। শিক্ষকের এহেন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের ক্লাসবিস্তারিত পড়ুন
