প্রধান সূচি

ভান্ডারিয়ায় বিএমএসএফ’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ন, সাংবাদিক নিয়োগে নীতিমাল প্রনয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ভূমি অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের সহ-সভাপতি হাসান ইমাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু, বিএমএসএফ এর সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম আমিরুল, নয়া দিগন্তের প্রতিনিধি মো. মামুন হোসেন প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial