প্রধান সূচি

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে সামিয়া আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘরের বিদ্যুতায়িত টিনের বেড়ায় হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুটি মারা যায়। সামিয়া আক্তার ফকির সাসচিকা পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

শিশুটির পিতা সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যুতের তার ছিদ্র হয়ে টিনের বেড়ায় লেগে টিন বিদ্যুতায়িত হয়। ওই বিদ্যুতায়িত টিনের সাথে লেগে গুরুতর আহত হয় সামিয়া আক্তার। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সামিয়া।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial