প্রধান সূচি

Sunday, June 23rd, 2019

 

পিরোজপুরে খনন করা হচ্ছে কঁচা নদী

চরখালী-টগড়া ফেরি আর আটকে থাকবেনা ডুবোচরে

পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী-টগরা ফেরিটি আর ডুবোচরে আটকে থাকবে না। এজন্য খনন করা হচ্ছে কঁচা নদী। চরখালী-টগরা ফেরি পারাপার হয়ে ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, আমুয়া, কাঠালিয়া, খুলনা, যশোর, বেনাপোলসহ দক্ষিণাঞ্চলের সাথে উত্তারঞ্চলের ১৩টি রুটের সড়ক পথে যানবাহন চলাচল করে। তবে কঁচা নদী ফেরী পারাপারে বড় বাঁধা ছিল কঁচা নদীর পিরোজপুরের টগরা অংশে জেগে উঠা ডুবোচর। কঁচা নদীতে দীর্ঘদিন ধরে ডুবোচরে আটকে নৌ চলাচল ব্যাহত হচ্ছিল। চরখালী-টগড়া ফেরি চলাচলে ভোগান্তির কোন শেষ ছিল না। এখানে নাব্যতা সংকটের কারণে আন্তর্জাতিক নৌ-পথ থেকে শুরু করে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ পড়েছে হুমকির মুখে। এই রুটে  বাংলাদেশ-ভারত (অভ্যন্তরীণ)বিস্তারিত পড়ুন


১ জুলাই থেকে সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ

সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় আগামী ১ জুলাই থেকে দুই মাস সুন্দরবনের মধ্যে অবস্থিত খালগুলোতে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। মাছের ভান্ডার হিসেবে খ্যাত ম্যানগ্রোভ এই বনের ৪ শতাধিক খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করাসহ মৎস্য এবং মৎস্য প্রজাতির অবাধ প্রজনণ ও সংরক্ষণে সব খালে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের প্রায় ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার আয়তনের জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪.১ বর্গ কিলোমিটার। যা সমগ্র সুন্দরবনের ৩১.১৫ ভাগ। এই জলভাগে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ১৩টি বড় নদ-নদীসহ ৪৫০টি খাল।বিস্তারিত পড়ুন


কোনো অজুহাতে যেনো উন্নয়ন কর্মকান্ড স্তিমিত না হয় … শ ম রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, কোনো অজুহাতে কোনো উন্নয়ন কর্মকান্ড যেনো স্তিমিত না হয়ে যায়। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তরের অনেক পরিবর্তন সূচিত হয়েছে। কিন্তু পরিবর্তনের গতি আরও বাড়াতে হবে। আজ রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে গণপূর্ত অধিদপ্তরের সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করেন। তাঁর কোনো ক্লান্তি নেই, কেনো কাজে অনীহা নেই। কোন অনিয়ম, দুর্নীতির সাথে কোনভাবে তাঁর সম্পৃক্ততা নেই। এরকমের একটি পরিশ্রমী রাষ্ট্রব্যবস্থায় আজবিস্তারিত পড়ুন


কাউখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের আলাদা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে রবিবার আওয়ামী লীগের দু-গ্রুপ পৃথক পৃথকভাবে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয। সভায় উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এ কেএম আব্দুস শহীদ, এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিঠু, গৌতম দাস, অধ্যক্ষ অলোক কর্মকার, আমিনুর রশীদ মিলটন, নাসির উদ্দিনবিস্তারিত পড়ুন


মোংলায় ১৫ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

দেশের প্রথম ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন হবে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায়। এজন্য ভারত সরকার মোংলা পোর্ট পৌরসভাকে দিচ্ছে ১৫০ কোটি টাকা। রবিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মোংলা পোর্ট পৌরসভার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভলপমেন্ট লিমিটেড। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারি হাই কমিশন রাজেশ কুমার রায়না। মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকারবিস্তারিত পড়ুন


শরণখোলায় শিক্ষককে মারধর : জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম

বাগেরহাটের শরণখোলায় শিক্ষককে মারধরের ঘটনার জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। রবিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন সড়কে উপজেলা সদরের রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল, আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় ও শরণখোলা আইডিয়াল ইনষ্টিটিউটের শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ গাজী এ ঘোষণা দেন। জানা গেছে, উপজেলা সদরেরর আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় শনিবার সকালে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুকের উপর হামলা করে আহত করে উপজেলার রাজৈর গ্রামের আব্দুল লতিফ হাওলাদারেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গার্বেজ সেন্টার

বাগেরহাটের পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট গার্বেজ সেন্টারের ফলক উন্মোচন করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা চত্বরে গার্বেজ সেন্টারের ফলক উন্মোচন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এ সময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাউন্সিলর আবুল হাশেম শিপন, শাহনেওয়াজ মোল্লা দোলন, শামীম হাসান, তানিয়া খাতুন, আসমা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে গার্বেজ সেন্টারের জন্য অধিগ্রহনকৃত জমির প্রয়োজনীয় কাগজপত্র পৌর মেয়র খান হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রবিবার পিরোজপুরে পালিত হয়েছে। শুরুতে দুপুর ১২টায় এক বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্কিট হাউজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈন আহসান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে পাবলিক সার্ভিস দিবস পালিত

বাগেরহাটে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত

বাগেরহাটে আন্তজার্তিক অলিম্পিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে রবিবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,  প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ফারুক আহমেদসহ ক্রীড়াপ্রেমীরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পতাকা নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial