প্রধান সূচি

Sunday, June 23rd, 2019

 

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে সামিয়া আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘরের বিদ্যুতায়িত টিনের বেড়ায় হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুটি মারা যায়। সামিয়া আক্তার ফকির সাসচিকা পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। শিশুটির পিতা সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যুতের তার ছিদ্র হয়ে টিনের বেড়ায় লেগে টিন বিদ্যুতায়িত হয়। ওই বিদ্যুতায়িত টিনের সাথে লেগে গুরুতর আহত হয় সামিয়া আক্তার। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সামিয়া।


পরিবারে চলছে শোকের মাতম

দু’ঘন্টার ব্যবধানে শরণখোলায় দু’বোনের মৃত্যু

মাত্র দু’ঘন্টার ব্যবধানে শরণখোলায় দু’বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে এক বোন স্বামীর নির্যাতনে, অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার উত্তর কদমতলা গ্রামে। নির্মম এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম। নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর কদমতলা গ্রামের আলম খানের চতুর্থ মেয়ে মেঘনা (২০) এর সাথে এক বছর পূর্বে বিয়ে হয় খোন্তাকাটা গ্রামের সেলিম তালুকদারের। সম্প্রতি যৌতুকের দাবীতে নির্যাতন করলে গুরুতরভাবে আহত হন মেঘনা। পরে আশংকাজনক অবস্থায় মেঘনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার কোন উন্নতি হবেনা বলে চিকিৎসকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial