প্রধান সূচি

মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৫ জুলাই

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার বাদল চন্দ্র অধিকারী। বৃহস্পতিবার সকালে নির্বাচন অফিসার তার কার্যলয়ে আনুষ্ঠানিক এ তফসিল ঘোষণা করেন। তফসিলে আগামি ২৫ জুলাই (বৃহস্পতিবার) নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ৩০ শে জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২ জুলাই বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই।

উল্লেখ্য, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২০১৬ সালের মার্চ মাসে নৌকা প্রতীক নিয়ে মিজানুর রহমান বাবুল চেয়ারম্যান নির্বাচিত হন। প্রায় ৩ বছর চেয়ারম্যান পদে থাকার পরে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে চলতি বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি নৌকা প্রতীক চেয়েছিলেন। কিন্তু পাননি। পরে দোয়াত-কলম প্রতীকে নির্বাচন করে হেরে যান। আসছে উপনির্বাচনে মিজানুর রহমান বাবুলসহ একাধীক প্রার্থী মাঠে নামবেন বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial