প্রধান সূচি

Friday, June 21st, 2019

 

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা বেড়েই চলছে

সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্রমশ নির্বাচনী সহিংসতা বেড়েই চলেছে। প্রতিদিনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নৌকার সমর্থকরা। গত ১৮ জুন মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকে পৌরশহর ও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করছে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহমেদ এবং তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের এর অনুসারীরা। শুক্রবার সকালে মিরুখালী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, ছোট হারজী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফাকে বাড়িতে না পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী রাজু,বিস্তারিত পড়ুন


খুলনা-মোংলা রেল প্রকল্পের ভূমি অধিগ্রহণ

দূর্নীতির অভিযোগে তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

খুলনা-মোংলা নির্মানাধীন রেল লাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণের আওতাভুক্ত ভূমি, ঘরবাড়ি ও গাছপালার ক্ষতিপূরণে ঘূষ ও দূর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে ভূমি মন্ত্রণালয়। বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাক্ছুদুর রহমানের স্বাক্ষরিত পাঠানো চিঠি থেকে এই তথ্য জানা গেছে। সাময়িক ভাবে বরখাস্তকৃত কর্মকতারা হলেন, বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ. শাখার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নিত্য গোপাল ও কানুনগো সুব্রত সরদার এবং তৎকালীন সার্ভেয়ার বর্তমানে রামপাল উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার কামাল হোসেন। ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ এই তিন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাক্ছুদুর রহমানবিস্তারিত পড়ুন


মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৫ জুলাই

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার বাদল চন্দ্র অধিকারী। বৃহস্পতিবার সকালে নির্বাচন অফিসার তার কার্যলয়ে আনুষ্ঠানিক এ তফসিল ঘোষণা করেন। তফসিলে আগামি ২৫ জুলাই (বৃহস্পতিবার) নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ৩০ শে জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২ জুলাই বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। উল্লেখ্য, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২০১৬ সালের মার্চ মাসে নৌকা প্রতীক নিয়ে মিজানুর রহমান বাবুল চেয়ারম্যান নির্বাচিত হন। প্রায় ৩ বছর চেয়ারম্যান পদে থাকার পরে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে চলতি বছরেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial