পিরোজপুরে টাউন ক্লাবের উদ্যোগে ক্লাবের উদ্যোগে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের উদ্যোগে ক্লাবের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য এডভোকেট এম এ মান্নান, সদস্য এডভোকেট গোবিন্দ কুমার রায়, আব্দুস সালাম মধু, কে এম হুমাযূন তালুকদার খোকন এবং আজগর আলী শেখের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ক্লাবের টেনিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানী রহমান।
পিরোজপুর জেলা প্রশাসক ও গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, টাউন ক্লাবের কার্যকরি কমিটির সদস্য সচিব এডভোকেট খান মো. আলাউদ্দিন।
স্মরণসভা ও ইফতার মাহফিলে সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
