প্রধান সূচি

পাইকগাছায় মুক্তিযোদ্ধার টাকা পকেটমার ॥ ১ ঘন্টার মধ্যে টাকা উদ্ধার করে দিল পুলিশ

পাইকগাছায় এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার ১৮ হাজার পকেটমারের টাকা পুলিশের তৎপরতায় ১ ঘন্টার ব্যবধানে উদ্ধার হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর সদরের চৌরাস্তা মোড়ে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের সামনে ফলের দোকানের পাশ থেকে এ ঘটনা ঘটে।

চাঁদখালী-ইউপির কমলাপুর গ্রামের অসুস্থ্য মুক্তিযোদ্ধা খয়বার গাজী জানান, ঈদ উপলক্ষে চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতার ১৮ হাজার টাকা উত্তোলন করে পাঞ্জাবীর পকেটে করে বাইরে এসে চৌরাস্তা মোড়ে ফলের দোকানের সামনে দাঁড়ান। এ সময় পকেটমাররা তার পিটে বমি করে পাঞ্জাবীর পকেট কেঁটে সব টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওসি এমদাদুল হক শেখ টাকা হারিয়ে উন্মাদ প্রায় খয়বার গাজীকে থানায় আনেন। এ সময় স্থানীয়দের তথ্যমতে এসআই অখিল রায়, অনিশ মন্ডল দ্রুত অভিযান চালালে উপজেলার শিবসা ব্রীজের অপরপ্রান্তের বাসাখালী-হরিখালীর চক এলাকায় ১৮ হাজার টাকা ফেলে দিয়ে ইমন নামে এক যুবক পালিয়ে যায়।

টাকা উদ্ধারের পর ওসি ও পুলিশ কর্মকর্তারা মুক্তিযোদ্ধা খয়বার ও তার স্ত্রী হাসিনা বেগমের হাতে টাকা তুলে দিয়ে পুলিশ ভ্যানে করে মুক্তিযোদ্ধা দম্পত্তিকে বাড়ীতে পৌঁছে দেয়।

ওসি এমদাদুল হক শেখ বলেন, এ ঘটনায় ইমনকে আটকের চেষ্টা করা হচ্ছে। ইতিপূর্বে পাইকগাছা বাজার থেকে আরো দুই মহিলা ক্রেতার পকেটমারের ঘটনা ঘটেছে। আসন্ন ঈদ উপলক্ষে বাজারে প্রচন্ড ভীড়ের মধ্যে পকেটমার চক্রটি তৎপর রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial