প্রধান সূচি

পাইকগাছায় পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাইকগাছায় পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালীতে পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

জানা গেছে, পৌরসভার বাতিখালীর বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে তাপস কুমার মন্ডল অভিযোগ করেছেন, তাদের বসত বাড়ীর ভিতরে বিএনপি সমর্থিত স্থানীয় এটিএম মনিরুজ্জামান ও তার ছেলে নাহিদুজ্জামান নাহিদ এসএ ৯০ খতিয়ানের ৩৯, ৪০ ও ৪১নং দাগে প্রায় ৬ শতক সম্পত্তি জালিয়াতিভাবে রেকর্ড করে নিজেদের দখলে নিয়েছেন। ইতিপূর্বে স্থানীয়ভাবে শালিস করে সমাধান না হওয়ায় তাপস ও অশোক কুমার মন্ডল বাদী হয়ে এটিএম মনিরুজ্জামান ও তার ছেলে নাহিদুজ্জামানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে নাহিদুজ্জামান বলেন, দাদার ক্রয়কৃত প্রায় ৬ শতক রেকর্ডীয় সম্পত্তির উপর তাপস-অশোক গংরা ঘর-বাড়ি বেঁধে বসে আছে এবং ওদের এওয়াজকৃত সম্পত্তিতে আমরা দীর্ঘদিন ধরে বাসা বাড়ী বেঁধে দখলে রয়েছি। এখন কি কারণে অভিযোগ হয়েছে তা বোধগম্য নয় বলে তিনি মন্তব্য করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial