মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলি ॥ নিহত ১
মেহেরপুরের গাংনীতে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে নাজমুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, করমদি গ্রামে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোজকন তাকে মাদক ব্যবসায়ী নাজমুল ইসলাম বলে শনাক্ত করে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, এক কেজি গাঁজা ও একটি টিভিএস মোটর সাইকেল উদ্ধার করা হয়। নিহত নাজমুলের বিরুদ্ধে মাদকসহ ৫টি মামলা চলমান রয়েছে।
Please follow and like us:
« বনরক্ষীর বিরুদ্ধে নগদ অর্থ ও মধু লুটের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ১৬ দিন পর রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন শুরু »
