প্রধান সূচি

Wednesday, May 22nd, 2019

 

পিরোজপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রের ইফতার মাহফিল

শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের রোজ গার্ডেন রেস্তোরায় অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সাবেক পৌর কমিশনার তৌহিদুল ইসলাম, সাংবাদিক এ কে আজাদ, ডিবি পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবে নেতৃবৃন্দ এবং পিরোজপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নাজিরপুরে অসহায় কৃষকের ধান কেটে দিল কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব

পিরোজপুরের নাজিরপুরে অসহায় বর্গাচাষি দাউদ আলী ফকিরের ইরি-বোরো ধান মাঠ থেকে কেটে দিয়েছে কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন সদস্য। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বাবুলের বাড়ীর পিছনের মাঠ থেকে এ ধান কর্তন করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই গ্রামের বর্গাচাষী দাউদ আলী ফকিরের সাড়ে চার একর জমির ধান কেটে দেয়। এ ব্যাপারে উপজেলার পাকুরিয়া গ্রামের বর্গাচাষী দাউদ আলী ফকির বলেন, অনেক কষ্ট ওবিস্তারিত পড়ুন


ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ৩২ পদক্ষেপ

ঈদযাত্রায় ভোগান্তি নতুন কিছু নয়। পরিবহন সংকট, ভাঙাচোরা রাস্তা, সড়ক দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের মতো ঘটনা লেগেই থাকে সড়কে। এসব ভোগান্তি কমিয়ে আনতে ৩২ পদক্ষেপ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে সব ধরনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করা যাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে ৯ মে একটি সভা করে মন্ত্রণালয়। ওই সভায় ৩২টি পদক্ষেপ নেওয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুর পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী উপর হামলার ঘটনায় মামলা দায়ের

পিরোজপুর ও ঝালকাঠী জোনের পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর হামলার ঘটনায় পিরোজপুর সদর থানায় মামরা দায়ের করা হয়েছে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা তুসার আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনকে এজাহার নামীয় আসামী করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর পল্লী বিদ্যুৎ অফিসে পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভা চলাকালীন সময়ে পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার জসিম ওরফে জিদান সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর হামলা চালায়। হামলা তিনি গুরুতর আহত হলে পিরোজপুরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে কারাদন্ড

ভান্ডারিয়ায় বুধবার নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার আইন ও নিষিদ্ধ ৫২ পণ্যের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। অভিযান চলাকালীন সময়ে উপজেলার ইকড়ি বাজার থেকে কাজী মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল কাদের কাজী’র দোকানে পচাঁ ও বাসী খাবার বিক্রির অপরাধে তাকে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে বিকেলে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া ওই বাজার এবং ভান্ডারিয়া সদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে সাড়ে চার মন নিষিদ্ধ মালামাল জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করে এবং ওই সকল দোকান থেকে সাড়ে ১০বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ভেজাল পণ্য জব্দ ॥ জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় হাইকোর্টের নিষিদ্ধ ঘোষিত পণ্য প্রাণের হলুদের গুড়া ও মেয়াদ উত্তীর্ণ বিভিন ভেজাল ভোগ্যপণ্য জব্দ ও জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ পৌর শহরের হাতেম আলী সুপার মার্কেটের সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে ৪১৯ কেজি প্রাণের হলুদের গুড়া ও দক্ষিণ বন্দর সাদিয়া এন্টারপ্রাইজ থেকে সেভেন আপসহ নিত্য প্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত সাদিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থাদন্ডাদেশ দেয়া হয়। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ জানান, চলমান এ ভেজল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার উপজেলার নতুন কচুবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃত শাহ আলম হওলাদার (৩৮) উপজেলার নতুন কচুবাড়িয়া গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের এবং জাফর (১৯) সাপলেজা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, উপজেলার নতুন কচুবাড়িয়ায় মাদক ব্যবসায়ী শাহ আলম হাওলাদার তার বাড়ির সামনে বসে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন


ধানের ন্যায্যমূল্যের দাবীতে বিএনপির মানববন্ধন

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবীতে জেলার ইন্দুরকানীতে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার উপজেলার খাদ্য গুদাম সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, বিএনপি নেতা আলমগীর কবির মান্নু, আবুল কালাম শিকদার।


চিতলমারীতে অটোরিক্সা ও টেম্পু শ্রমিকদের বিক্ষোভ

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন ষ্ট্যান্ড থেকে অবৈধভাবে চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও অনুমতিবিহীন লেগুনা চালানোসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন অটো রিক্সা ও অটো টেম্পু চালক-শ্রমিকরা। বুধবার সকাল ১১ টায় উপজেলা মালিক-শ্রমিক ঐক্য সংগঠনের পক্ষে প্রায় ৪ শতাধিক চালক-শ্রমিক চিতলমারী থানায় এসে বিক্ষোভ প্রকাশ করেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ অনুকুল সরকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখবিস্তারিত পড়ুন


১৬ দিন পর রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন শুরু

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা কর্মসূচি স্থগিত ঘোষণা করে কাজে যোগ দিয়েছেন। তিন শর্তে গতকাল বুধবার ভোর ৬টা থেকে তারা কাজে যোগ দেন। এর মধ্য দিয়ে টানা ১৬ দিন পর মিলগুলোতে উৎপাদন ফের চালু হলো। মঙ্গলবার খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সাথে বৈঠকের পর রাতে শ্রমিক নেতারা আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, পাটকলগুলোতে যে সব শ্রমিক জরুরি কাজে কর্মরত রয়েছেন তাদের ২২ মে মজুরি কমিশন বাস্তবায়ন, চলতি সপ্তাহের মধ্যে বকেয়া দুই সপ্তাহের মজুরি প্রদান এবং আগামী একবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial