বাগেরহাটে পরিবার পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের কর্মশালা
বাগেরহাটে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বাগেরহাট প্রেসক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলাম।
বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অধিদপ্তরের কমিউনিকেশন অফিসার প্রবীর কুমার সেন, সহকারী পরিচালক ডা. স্বপন কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার অনিল কুমার কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি বাবুল সরদার, দেলোয়ার হোসেন, আহসানুল করিম, সাবেক সাদারণ সম্পাদক আলী আকবর টুটুল, মাহফিজুর রহমান প্রমুখ।
বক্তারা নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত সকলকে পরিবার পরিকল্পনা ও বাল্য বিয়ে রোধে ভূমিকার রাখার আহবান জানান।
