Tuesday, May 21st, 2019
পিরোজপুরে স্থানীয় পর্যায়ের এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় পর্যায়ের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক পিরোজপুর জেলার প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা সার্কিট হাউজে এ কর্মশালার প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি অগ্রাধিকার (৩৯+১) সূচক সমূহ সম্পর্কে ধারণা দান, অগ্রাধিকার সূচক সমূহের বিপরীতে স্থানীয় করণীয়, প্রাথমিকভাবে স্থানীয় অগ্রাধিকার সূচক নির্ধারণ এবং এসডিজিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পুলিশি সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে জেলার স্বরূপকাঠী থানা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন। স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম। ওসি (তদন্ত) সহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জলাবাড়ী ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল, ইউপি সদস্য শাহনাজ পারবিন। প্রধান অথিতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পুলিশের উদ্দেশ্যে বলেন,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশ^র্ত মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলের সঞ্চালনায় দোয়া পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, লিয়াকত আলী শেখ বাদশা, এডভোকেট আবুল কালাম আকন,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে পরিবার পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের কর্মশালা
বাগেরহাটে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বাগেরহাট প্রেসক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলাম। বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অধিদপ্তরের কমিউনিকেশন অফিসার প্রবীর কুমার সেন, সহকারী পরিচালক ডা. স্বপন কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার অনিল কুমার কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেকবিস্তারিত পড়ুন
পিরোজপুর পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর উপর ঠিকাদারের হামলা ॥ হাসপাতালে ভর্তি
পিরোজপুর ও ঝালকাঠী জোনের পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে ঠিকাদার ও তার সন্ত্রাসী বাহিনী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পিরোজপুর পল্লী বিদ্যুৎ অফিসে পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভা চলছিলো। এসময় ঠিকাদার জসিম ওরফে জিদান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর হামলা চালায়। হামলা তিনি গুরুতর আহত হলে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপংকর মন্ডলের উপস্থিতিতে এ হামলায় তিনি (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) পিরোজপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ভিটাবাড়িয়ায় ৪০ দিনের কর্মসূচিতে দুর্নীতি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের ) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ভাষ্কর রায়ের বাড়ী থেকে হাশেম হাওলাদার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান কাজের জন্য ২০১৮-১৯ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কাজে নারী ও পুরুষ ৬৮ জন শ্রমিক কর্মরত থাকার কথা থাকলেও সেখানে গিয়ে নাম মাত্র ৩৩ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। অনুসন্ধানে যানা গেছে, বাকী ৩৫ জন শ্রমিক কাজ না করলেও তাদের নামে শ্রমিক সরদার আব্দুল কুদ্দুস ভূয়াবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় র্যাবের অভিযানে কারেন্ট জাল ও পলিথিন জব্দ
বরিশাল র্যাব-৮ এর একটি দল আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ৪১ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪৩ কেজি পলিথিন জব্দ করেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পলিথিন রাখার দায়ে ৫ দোকানীর কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোকানগুলো হচ্ছে শহরের গোলাম মোস্তফা, জালাল মল্লিক, রাজু স্টোর, সবুজ স্টোর, আল আমিন স্টোর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (র্যাব-৮) আবুল কালাম আজাদ। পরে জনসম্মুখে জব্দকৃত জাল ও পলিথিন পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া সহকারী কমিশনার ভূমি ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রদান ও পাট কল শ্রমিকদের বকেয়া মজুরী প্রদানসহ ৯ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাগেরহাট জেলা বিএনপি। মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, সরকার প্রতি মণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলে ও সরকারী দলের নেতৃবৃন্দের আনুকুল্য পাওয়া মধ্যস্বত্ব ভোগীদের কারণে কৃষকরা ৫০০ টাকার বেশী দামে ধান বিক্রি করতে পারছেন না। তাই কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার দাবি জানান তারা। কৃষকরাই বাংলাদেশের আত্মা ও দেশের প্রাণ। কৃষকদেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা অধ্যক্ষকে ফাঁসাতে অভিনব কৌশল ॥ অর্ধশত শিক্ষার্থী বিপাকে
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন নিয়ে ভান্ডারিয়ার অর্ধশত শিক্ষার্থীকে নিয়ে টানা- হেঁচড়া চলছে। শিক্ষার্থীদের অভিযোগ ভান্ডারিয়া আল-গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ বিপিএম দাখিল মাদ্রাসা, ধাওয়া বাইতুল আমান দাখিল মাদ্রাসা এবং ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার প্রায় অর্ধশত শিক্ষার্থী’র অজান্তে অনলাইনে ভর্তির আবেদন করে তাদের বেকায়দায় ফেলেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযাগ দাখিল করেছে। এদিকে, আল গাযযালি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদের দাবি এ আবেদনের সঙ্গে তার মাদ্রাসার কোন সংশ্লিষ্টতা নেই। বিপিএম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ২০১৯ সালের দাখিল পরীক্ষার এমসিকিউ উত্তর প্রশ্নের পরীক্ষারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার। শপিং সেন্টারগুলোতে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। ঈদে পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও বিভিন্ন পোশাকের পসরা সাজিয়েছেন দোকানে। বিপণি বিতানগুলোতে ক্রেতা উপস্থিতি এবং বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীন ভাবে চলছে ক্রয়-বিক্রয়। এরই মধ্যে সাধ ও সাধ্যের মধ্যে থেকে ঈদ বাজারে কেনা কাটায় ব্যাস্ত সময় পার করছেন ক্রেতারা। এবারের ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয় ভিড় হচ্ছে জুতা, প্রসাধনীসহ অন্যান্যবিস্তারিত পড়ুন
