Tuesday, May 21st, 2019
চিতলমারীতে গ্রাহকের বাড়িতে হাতি-ঘোড়া পাঠিয়ে পুরস্কার প্রদান
বাগেরহাটের চিতলমারীতে গ্রাহকের বাড়িতে হাতি-ঘোড়া পাঠিয়ে অভিনব কায়দায় পুরস্কার প্রদান করেছে সনি কর্ণার নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। চিতলমারী ওয়ালটনের ডিলার মেমার্স সনি কর্ণারের উদ্যোগে ওয়ালটনের কোটি-কোটি টাকা ক্যাশ ভাউচার সেশন-৪ এর আওতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মেসার্স সনি কর্ণারে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, ওয়ালটনের খুলনা জোনের ডেপুটি এসিন্ট্যান্ট ডিরেক্টর এনইউ তারেক, সনি কর্ণারের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম মুন্সীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাতি-ঘোড়া ও অর্ধশতাধিক ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যানবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার পুত্রবধূ রওশন আরা যুক্তরাজ্যের মেয়র
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পুত্রবধূ রওশন আরা যুক্তরাজ্যের রামসগেট শহরে এশিয়ার প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন। রওশন আরা’র শ্বশুর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তার স্বামীর নাম রেজাউর রহমান জামান। তার বাবার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। সে ইঞ্জিনিয়ার রজব আলীর মেয়ে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জন্ম নেয়া এই বৃটিশ নাগরিক রামসগেটে ব্যবসা শুরুর পাশাপাশি ওখানকার গৃহহারা অসহায় মানুষদের নিয়ে কাজ করেন। প্রথমে তিনি লেবার পার্টি থেকে ওখানে কাউন্সিলর নির্বাচিত হন। রামসগেট শহরে এশিয়ার মধ্যে এই প্রথম নারী মেয়র সে। রামসগেটে তারিন্দু নামে একটি রেস্টুরেন্টের মালিকও তিনি। তিনি দুই সন্তান জননী। প্রথম নারী মেয়রবিস্তারিত পড়ুন
