পিরোজপুরে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশ^র্ত মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলের সঞ্চালনায় দোয়া পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, লিয়াকত আলী শেখ বাদশা, এডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানজীদ হাসান, খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন কুমার প্রমূখ।
