শরণখোরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় শুভ ঋষি (১২) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার রায়েন্দা বাজারের ভুমি অফিস সংলগ্ন সোনালী মসজিদের পুকুরে গোসল করতে নামলে সে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। শুভ ঋষির বড় ভাই ইন্দ্র ঋষি জানান, দীর্ঘদিন তারা ঢাকায় বসবাস করেন। ভোটার হওয়ার জন্য গত বুধবার তারা শরণখোলায় দাদার বাড়ীতে আসেন। তার ভাই সাতার না জানায় অন্যান্য শিশুদের সাথে পুকুরে পানিতে গোসল করতে নেমে ডুবে যায়।
বহু খোঁজাখুজির পর শুভকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খয়রুল বাসার তাকে মৃত ঘোষনা করেন।
Please follow and like us:
« ফকিরহাটে পিকআপ ও লরির সংঘর্ষে আহত ৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে জমে উঠেছে চাঁই হাট »
