প্রধান সূচি

Sunday, May 19th, 2019

 

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় … শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব। পল্লী অঞ্চলের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে পারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির আবেদন করতে পারে, জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে জমির পর্চা সংগ্রহ করার আবেদন করতে পারে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। আর এসবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। রবিবার পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম। ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, শাহজাহান খান তালুকদার, এডভোকেট আব্দর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক এডভোকেট এম এম হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা ও শ্রেণীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড

পিরোজপুরে এক ইয়াবা ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহাম্মদ সামছুল হক আসামীর অনুপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী হাচান আলী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. সেলিম ফরাজীর ছেলে। আদালত একই রায়ে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৭ জানুয়ারী দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পিরোজপুর সদর উপজেলার দক্ষিন শংকরপাশা চালনা ব্রীজের উপর থেকে হাচান আলীকে বিক্রয় কালে ৬৫ পিসবিস্তারিত পড়ুন


মাদ্রাসা বোর্ডের সার্ভারের তথ্য চুরি ॥ আটকে গেছে ২৩ শিক্ষার্থীর উচ্চ শিক্ষায় ভর্তি

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের দারুল হুদা আল গাজ্জালী ফাজিল মাদ্রাসায়। গত চলতি মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের (দাখিল) ফলাফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় উত্তির্ণ ২৩ শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য অন লাইনে আবেদন করতে গেলে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানেই তাদের ভর্তির আবেদন গ্রহন করছে না। কারণ খুঁজতে গিয়েই বেড়িয়ে আসে থলের বিড়াল। শিক্ষার্থীরা জানতে পারেন ভান্ডারিয়ার আল গাজ্জালী মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল্লাহ মাহামুদ সুকৌশলে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইড থেকে ওই ২৩ শিক্ষার্থীর তথ্য চুরি করে তাদেরকে নিজের মাদ্রাসার অনুকুলে তাদের ভর্তির আবেদন অনলাইনে করে রেখেছে। এদিকে, ভর্তিরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলা টিভির ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলা টেলিভিশনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপূর্ত মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন দেয়ায় অবাধ তথ্যবিস্তারিত পড়ুন


দশম শ্রেনীর ছাত্রীকে স্বামীর বাড়ি পাঠাতে নির্যাতন

জেলার স্বরূপকাঠিতে দশম শ্রেনীর ছাত্রী ছাদিয়া ইসলাম স্বামীর বাড়ি যেতে আপত্তি করায় তার বাবা রফিকুল ইসলাম ও মা মরিয়াম বেগমের হাতে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ম শ্রেনীর সনদ অনুযায়ী ১৩ বছর ৭ মাস বয়সী বালিকা বধূ ছাদিয়া উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। স্বামীর সংসার থেকে মুক্তি পাওয়াসহ বাবা মায়ের নির্যাতন থেকে বাঁচতে ছাদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পত্র সূত্রে জানা গেছে, ছাদিয়া ইসলামের মা মরিয়ম বেগম গত জানুয়ারী মাসে খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে নিয়েবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জমে উঠেছে চাঁই হাট

ঋতু পরিক্রমায় প্রকৃতির খালে বিলে আসছে জোয়ার ও বর্ষার পানি। নতুন পানিতে ছোটাছুটি শুরু করেছে চিড়িং, বাইলাসহ দেশীয় নানান প্রজাতির মাছ। সেই মাছ ধরাকে উপলক্ষ করে জেলার স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে চাঁই এর হাট। এ উপজেলার বৃহৎ চাঁইয়ের হাট বসে আটঘর কুড়িয়ানায় মানপাশা বাজারের খালে-জলে ও রাস্তার পাশে। মৌসুমের প্রতি সোম ও শুক্রবার বসে উপজেলার এ ঐতিহ্যবাহী বিখ্যাত চাঁইয়ের হাট। প্রতি হাটে কয়েক লক্ষাধিক টাকার চাঁই বিক্রি হয় এখানে। এক কুড়ি (২০টি) চাঁই ২ হাজার ৫শ’ টাকা থেকে ৩ হাজার ৫শ’ টাকা দামে বিক্রি হয়ে থাকে। উপজেলার বিভিন্নবিস্তারিত পড়ুন


শরণখোরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় শুভ ঋষি (১২) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার রায়েন্দা বাজারের ভুমি অফিস সংলগ্ন সোনালী মসজিদের পুকুরে গোসল করতে নামলে সে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। শুভ ঋষির বড় ভাই ইন্দ্র ঋষি জানান, দীর্ঘদিন তারা ঢাকায় বসবাস করেন। ভোটার হওয়ার জন্য গত বুধবার তারা শরণখোলায় দাদার বাড়ীতে আসেন। তার ভাই সাতার না জানায় অন্যান্য শিশুদের সাথে পুকুরে পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। বহু খোঁজাখুজির পর শুভকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খয়রুল বাসার তাকেবিস্তারিত পড়ুন


ফকিরহাটে পিকআপ ও লরির সংঘর্ষে আহত ৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের কাকডাঙ্গা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনার পর এবার গরুবাহী পিকআপ (মিনি ট্রাক) ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। এসময় পিকআপে থাকা দুটি গরুর মৃত্যু হয়। রবিবার দুপুর সাড়ে ২ টার দিকে উপজেলার ফলতিতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ চালক ও পিকআপে থাকা দুই গরু ব্যবসায়ীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, মোল্লাহাট থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপ ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষেরবিস্তারিত পড়ুন


সংকটে কৃষিসহ দৈনন্দিন কাজ কর্ম

শরণখোলায় স্লুইজগেট বন্ধে পানি শূন্য খাল বিল

বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত অধিকাংশ স্লুইজগেট বন্ধ থাকার কারণে চরম পানি সংকটে পড়ছে উপজেলার অধিকাংশ মানুষ। যে কারণে কৃষিসহ দৈনন্দিন কাজ কর্ম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে উপজেলা জুড়ে এমন অবস্থা বিরাজ করলেও সমস্যা সমাধানে তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খোঁজ নিযে জানা গেছে, বঙ্গোপসাগর ও সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত দেশের সর্বদক্ষিণের উপজেলা শরণখোলার অবস্থান। চর্তুরদিক থেকে বেষ্টিত ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ১৯৮৪ সালে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০টি স্লুইজগেট (জলকপাট) নির্মাণ করেন পানি উন্নয়ন বোর্ড। ওই সকল গেইটের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করে এ অঞ্চলেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial