বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ
বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ওস্তাদ ও সাগরেদদের মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের আমলাপাড়া এলাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন।
বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নরসুন্দরের ৬ জন ওস্তাদ ও ১২ জন সাগরেদ, কুমারের ৫ জন ওস্তাদ ও ১০ জন সাগরেদ, মুচির ৫ জন ওস্তাদ ও ১০ জন সাগরেদ, ঋষির ৩ জন ওস্তাদ ও ৬ জন সাগরেদ, কামারের ১ জন ওস্তাদ ও ২ জন সাগরেদসহ মোট ২০ জন ওস্তাদ এবং ৪০ জন সাগরেদের মাঝে ২ লাখ, ৪৮ হাজার চল্লিশ টাকা বিতরণ করা হয়।
