Thursday, May 16th, 2019
খাদ্যে ভেজাল, মাপে কম দিলে আইনী ব্যবস্থা … জেলা প্রশাসক
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, খাদ্যে ভেজাল, মাপে কম ও বেশী দামে পণ্য বিক্রয় করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে তিনি পিরোজপুর পৌর বাজারের মাছ, মাংস, শাক-সবজি, ফলের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকান পরিদর্শন কালে এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, খাদ্যে ভেজাল, মাপে কম ও বেশী দামে পণ্য বিক্রয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাদা পোশাকে আমাদের পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। এ সময় পিরোজপুরের সুপার (ভারপ্রাপ্ত)বিস্তারিত পড়ুন
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ইউনিয়ন পরিষদ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ৫৫নং কেশরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট জনসম্মুখে ঘোষণার লক্ষ্যে “উন্মুক্ত বাজেট ঘোষণা” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাক সদস্য এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মোহাম্মদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার ॥ আটক-২
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মালবাহী একটি ট্রাক জব্দ করেছে র্যাব-৬ এর একটি দল। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের সাদের বটতলা নামক এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, ঝালকাঠি জেলা দক্ষিন পিপলিতা গ্রামের মো. খাদেম আলীর ছেলে মো. ছালাম শিকদার (২০) এবং একই এলাকার আ. জলিল হাওলাদারের ছেলে মো. কামরুল হাসান (৩০)। র্যাব-৬ ডিএডি শহিদুজ্জামান বলেন, একটি ট্রাকে (নং- ঢাকা মেট্রো-ট-১৩৯৪) করে ফেন্সিডিলের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাদেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কমেনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ॥ দিশেহারা খেটে খাওয়া মানুষ
বাগেরহাটে পবিত্র রমজান মাসের শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়তে থাকলেও ১০ রমজানে এসেও দ্রব্য মূল্যে উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। পবিত্র রজমানের ১০ দিন পার হলেও কোন মতেই কমছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর। যার কারণে নিত্য প্রয়োজনীয় পেয়াজ, রসুন, বেগুন, চিনিসহ প্রায় সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে জেলার প্রায় সব শ্রেনীর মানুষ। যদিও বাজার নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন সরকারের বেঁধে দেয়া মূল্য তালিকার বাইরে গিয়ে অধিক মুনাফার চেষ্টা করলে নেয়া হবে আইনি ব্যবস্থা।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ
বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ওস্তাদ ও সাগরেদদের মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের আমলাপাড়া এলাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন। বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নরসুন্দরের ৬ জন ওস্তাদ ও ১২ জন সাগরেদ, কুমারের ৫ জন ওস্তাদ ও ১০ জন সাগরেদ,বিস্তারিত পড়ুন
