প্রধান সূচি

ভান্ডারিয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুস আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেনারী সার্জন সোমা সরকার, প্রমূখ।

কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি মো. শাহাবুদ্দিন, জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. শামসু উদ্দিন হাওলাদার, ভান্ডারিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, কোষাধক্ষ শঙ্কর জীৎ সমদ্দার, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসুসহ জনপ্রতিনিধি, সরকারী, বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, পুরহিতসহ মোট ৮০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

কর্মশালায় দারিদ্র ও ক্ষুধা অবসান, সুশিক্ষার জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় মান্টিমিডিয়া ব্যবস্থা চালু, সুস্বাস্থ্য নিশ্চিত করণ, জেন্ডার সমতা অর্জন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করন, জ্বালানী সংরক্ষন, অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন, কৃষি ব্যবস্থা উন্নতকরণে আধুনিক কৃষি সরঞ্জাম, মধ্যসত্বভোগী ছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য ও সুদ, ঘুষ মুক্ত কৃষি ঝৃণ বাড়ানো, সড়ক দুর্ঘটনা রোধে স্পীড ব্রেকার, প্রশিক্ষন প্রাপ্ত ড্রাইভার, রেন্ট-এ-কার মোটর সাইকেল চালকদের হেলমেট ও পোষাক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা, শিশু মৃত্যু রোধে মেয়েদের ১৮ এর আগে বিয়ে নয় এবং ২১এর আগে বাচ্চা নয় সহ বেশ  বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। পরে এ বিষয়ের উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী প্রদর্শন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial