Tuesday, May 14th, 2019
ভান্ডারিয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুস আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন
পিরোজপুরে চালু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ক্যাম্পেইন বুথ
পিরোজপুরের সরকারি কলেজ রোডে শীঘ্রই চালু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন বুথ। বায়োমেট্রিক একাউন্ট, ডিপিএস, এফডিআর, অনলাইন ব্যাংকিংসহ নানা সুবিধা নিয়ে চালু হচ্ছে এই বুথ। পিরোজপুর এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপক মো. শামীম খান জানান, ব্যাংকিং সেবা পিরোজপুরবাসীর জন্য সহজ এবং ঘরে ঘরে পৌঁছে দিতে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ক্যাম্পেইন বুথ খোলা হচ্ছে। যাতে মানুষ খুব সহজে সঞ্চয়ী হতে পারে এবং স্বনির্ভর হতে পারে। শামীম খান আরও জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা যায় এবং ১শ’ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করা যায়। ১০বিস্তারিত পড়ুন
শরণখোলায় এসডিজি বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
বাগেরহাটের শরণখোলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়ার সহকারী সচিব খাতুনে জান্নাত, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সুফিয়ান। বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মফিজুর রহমান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা। কর্মশালায় বক্তারা উপজেলার উন্নয়ন ও করনীয় বিষয়ে আলোচনা করেন।
রোগী শূন্য হাসপাতাল ! কৈফিয়ত তলব
রোগী শূন্য হাসপাতাল! শুনলেই সবাই একটু না একটু বিষ্মিত হবেন। রোগীর জন্য হাসপাতাল, কিন্তু হাসপাতালে কোন রোগী নেই। তাহলে মনে হওয়া স্বাভাবিক কারও কোন রোগ পিঁড়া, অসুখ-বিসুখ নেই, সবাই সুস্থ্য। কারও চিকিৎসা সেবা নেয়া লাগে না। তাই মনে হয় হাসপাতালে রোগী নেই। কিন্তু ঘটনা তার উল্টো। চিকিৎসা পায় না, তাই হাসপাতালে রোগী যায় না। রোগী ভর্তি হয় না। খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি ১০ শয্যা বিশিষ্ট কপিলমুনি সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, অপরিস্কার অপরিচ্ছন্ন হাসপাতাল, ডাক্তার থাকে না, হাসপাতালটি নিজেই রুগ্ন হয়ে পড়েছে। গত ১০ মে খুলনা-৬ আসনের সংসদবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে করে গৃহনির্মানের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের দেওনাখালী গ্রামে আদালতের ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলাধীন জেএল ৫৫ দেওনাখালী মৌজার ৫৪নং খতিয়ানের ১৭২নং দাগের ১.৮১ একর ভূমির দাবিদার মালিক মো. বাহাদুর শেখ দীর্ঘদিন বাইরে থাকায় বিবাদী মৃত. হাসেম আলী খানের ছেলে আবুল খান, কালু খান ও ফজলুর রহমান উক্ত জায়গার জাল দলিল তৈরি করে ভূমি দখল করে বাড়ি নির্মান করতে গেলে জমির প্রকৃত মালিক দাবিদার বাহাদুর শেখ তাতে বাঁধা দেয়। এ ঘটনার পর চলতি মাসের ৪ তারিখ আবুল খান ইটবিস্তারিত পড়ুন
