বাগেরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাগেরহাট সিভিল সার্জন অফিস।
সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ বাগেরহাট জেলার পুষ্টি বিষয়ে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলার মানুষের পুষ্টির সূচক ভালো। তার মধ্যেও অনেকেই পুষ্টি সম্পর্কে সচেতন না থাকায় জনগনের মধ্যে পুষ্টি ঘাটতি রয়ে গেছে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার।
Please follow and like us:
« অপরাধী কোন দলের নয়, তার পরিচয় সে অপরাধী …. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) রাষ্ট্রীয় সফরে আফ্রিকা ও তুরস্কে যাচ্ছেন ডিআইজি প্রিজন ছগির মিয়া »
