Monday, April 29th, 2019
নিজেদের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করতে জনগণকে অধিকার সচেতন হতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হবে ততদিন তাদের ভাগ্য উন্নয়ন হবে না। সরকার যে উন্নয়ন বরাদ্দ দেয় তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাই মুখ্য। এ ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ দিতে পারে, কিন্তু তার বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় জনগণের। সোমবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমি এই উপজেলায় ৭/৮ বছর ধরে আসা-যাওয়া করি এবং পরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ
জেলার ভান্ডারিয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের বারান্দায়ও মিলছেনা বেড। প্রায় দেড়মাস ধরে দিনে রাতে ভান্ডারিয়া হাসপাতালে সরেজমিনে ঘুরে দেখা গেছে ৫০ শয্যা বিশিষ্ট ভান্ডারিয়া হাসাপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ছাড়াও হাসপাতালের বারান্দায়ও বয়স্ক, শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রোগীদের বেড মিলছেনা। ডাক্তার সংকটের কারণে রোগীদের সেবায় কর্তব্যরত ডাক্তার ও সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে। গত শনিবার একদিনে ভর্তি হয়েছে ৬৬ জন। প্রায় দেড় মাস ধরে গড়ে প্রতিদিন ৩৫/৪০ জন রোগী আসছে হাসপাতালে। তাদের মধ্যে যারা কম আয়ের তারা ভর্তি হচ্ছে। আর স্বচ্ছল রোগীরা উন্নত চিকিৎসার জন্য জেলা বা বিভাগীয় সরকারিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে খোলা আকাশের নিচে ক্লাস
বিদ্যালয় ভবন অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে চলছে ক্লাস। কোন রকমের মেঘ দেখলেই ছুটি দিতে হচ্ছে স্কুল। এভাবেই চলছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫৬নং বুইচাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাদ ও দেয়ালের একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ার দুই মাস আগে ভবনটিতে ক্লাস নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এর পর থেকে বিদ্যালয়ের সামনে খোলা আকাশের নিচে ২শ’ শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করা হচ্ছে। বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ক্ষোভ। অনেক অভিভাবক তাদের সন্তানদের ঝুঁকিপূর্ণ ভবন এলাকায়ও আসতে দিতে চাইছেন না। এতে দিনে দিনে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে বলেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে এনজিও’র বিরুদ্ধে প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ নামক একটি বেসরকারি এনজিও’র বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। জানা গেছে, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র নাজিরপুর জোনাল অফিসের বিলিং সহকারি আফরোজা আক্তার প্রায় দু’বছর আগে ওই এনজিও’র নাজিরপুর শাখা থেকে ১ লাখ টাকা লোন উত্তোলন করে। ওই সময় এনজিও কর্তৃপক্ষ তার কাছে পূবালী ব্যাংক লিমিটেডের, নাজিরপুর শাখার হিসাব নং-১০৯৩১০১০৮১৫৫৪ এর একটি চেক জামানত হিসেবে রেখে দেয়। ওই চেকটিতে কোন টাকার পরিমান উল্লেখ ছিলো না। শুধু আফরোজা আক্তারের স্বাক্ষর দেয়া ছিলো। গত বছরের শেষের দিকে আফরোজার লোনের টাকা পরিশোধ করা হয়। তখনবিস্তারিত পড়ুন
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা
পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় সদর উপজেলা শহীদ ওমর ফারুক অডিটরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রামানন্দ পাল। প্রশিক্ষনেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিএনপি’র বর্ধিত সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপি’র বর্ধিত সভা সোমবার সকালে স্থানীয় আলহাজ্ব আ. আজিজ খলিফা হাফিজি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলাহজ্ব রুহুল আমিন দুলাল, পৌর বিএনপি’র সভাপতি আ.ম ইউসুফুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক ওবিস্তারিত পড়ুন
রাষ্ট্রীয় সফরে আফ্রিকা ও তুরস্কে যাচ্ছেন ডিআইজি প্রিজন ছগির মিয়া
রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সোমবার আফ্রিকা ও তুরস্কের কারাগার পরিদর্শনে যাচ্ছেন মঠবাড়িয়ার কৃতি সন্তান বৃহত্তর খুলনা বিভাগের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ হাওলাদারের ছোট ছেলে।
বাগেরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাগেরহাট সিভিল সার্জন অফিস। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ বাগেরহাট জেলার পুষ্টি বিষয়ে তাদের কর্ম পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলার মানুষের পুষ্টির সূচক ভালো। তার মধ্যেও অনেকেই পুষ্টি সম্পর্কে সচেতন না থাকায় জনগনের মধ্যে পুষ্টি ঘাটতি রয়ে গেছে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার।
