মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নিবাচনী সহিংসতায় আহত নৌকার প্রার্থী মোশারফ সাকুর মতবিনিময়
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসাইন মোশারফ সাকু’র ওপর হামলার ঘটনায় সাংবাদিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী (ফুটবল প্রতীক) মাকসুদা আক্তার বেবী, চেয়ারম্যান প্রার্থীর ভাই মো. গোলাম মোস্তফা ও শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমূখ।
সভায় নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আহত নৌকার প্রার্থীর হোসাইন মোশারফ সাকু অভিযোগ করেন, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা নির্বাচনের আগ মূহুর্তে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে ঠিক সে মূহুর্তে নির্বাচনে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের সমর্থকরা উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাজারে রাতের আঁধারে তার কর্মী-সমর্থকদেও ওপর হালায়। এসময় সন্ত্রাসীরা তাকে সহ গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ২০জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী সহিংসতার তান্ডব শুরু করলে নির্বাচন কমিশন মঠবাড়িয়া উপজেলার নির্বাচন সাময়িক স্থগিত করে।
তিনি আরও জানান, শীঘ্রই স্থগিত হওয়া নির্বাচনের তারিখ নির্বাচন কমিশিন ঘোষণা করবেন। তাই তিনি ঢাকায় চিকিৎসা শেষে আবার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে চান। তিনি নির্বাচনী সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রশাসন ও ভোটাদের সহাযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নৌকার প্রার্থী সমর্থকদের ওপর হামলা এবং পরবর্তীতে জনি তালুকদার নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় মঠবাড়িয়ার নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে নির্বাচন কমিশন মঠবাড়িয়া উপজেলা নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেন।
