প্রধান সূচি

Monday, April 15th, 2019

 

মঠবাড়িয়ায় সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম

জেলার মঠবাড়িয়ায় রবিবার রাতে দৈনিক সরেজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার এইচ এম মনিরুজ্জামান (৪০)কে পিটিয়ে আহত করেছে প্রুতিপক্ষরা। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধানীসাফা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সোমবার সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলা কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা গেছে, মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মানিরুজ্জামান ধানীসাফা বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ওই রাতে ওয়াজ মাহ্ফিল শুনে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে নিজ বাড়িতে ফেরার সময় পূর্বে ওৎ পেতে থাকা একদল দূবৃত্ত লাঠি সোঠা নিয়ে তার ওপরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ছাত্রী তিথির আত্মহত্যা ॥ মানববন্ধন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরশৈলদাহ গ্রামের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী সানজিদা আক্তার ওরফে মীম (১৪) বখাটেদের উত্যক্ততার কারণে আত্মহত্যা করেছে। প্রতিবাদে সহপাঠি শিক্ষার্থীরা ক্লাস বর্জন, নীরবতা পালন ও মানববন্ধন করেছে। বিদ্যালয়ের শিক্ষকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মীমের পরিবার এই প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এ বিষয়ে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। রবিবার মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মন্ডল জানান, উত্যক্তের বিষয়ে মীম কখনো শিক্ষকদের জানায়নি। তবে এই আত্মহত্যার প্রতিবাদ জানাই। চিতলমারীর হিজলা ইউনিয়নের চরশৈলদাহ গ্রামে তার দাদাবাড়ি। তার পিতা মো. ইউনুস আলী শেখ ঢাকায় চাকুরীবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ’  টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ঝুকিপূর্ন গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে এইচ. এম. কর্পোরেশনকেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে আলোচনা সভা ও কেককাটার মধ্যে দিয়ে মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বাকী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। আলোচনা সভা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহদাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, হেদায়েত হোসেন লিটন প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “মাই টিভি’র” সমৃদ্ধি কামনাসহ দেশের কল্যানে মাই টিভি’ আগামী দিনেও কাজবিস্তারিত পড়ুন


কোষ্টগার্ডের বিরুদ্ধে জেলেকে ক্যাম্পে আটকে রেখে মারধরের অভিযোগ

স্বরূপকাঠী উপজেলায় তোফাজ্জেল হোসেন নামে এক জেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে উপজেলা কোষ্টগার্ডের পেটি অফিসার গোলাম মোস্তফার বিরুদ্ধে। গত ১৩ এপ্রিল দুপুরের দিকে কোষ্টগার্ড তাকে ক্যাম্পের ভিতরে আটকে রেখে পেটি অফিসার গোলাম মোস্তফার নির্দেশে কয়েকজন কোষ্টগার্ড সদস্য ওই জেলেকে মারধর করেছেন। এক পর্যায়ে ওই জেলের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কোষ্টগার্ড। নির্যাতিত ওই জেলে উপজেলার কামারকাঠি গ্রামের সামসুল হকের ছেলে। বর্তমানে ওই জেলে ডাক্তারি চিকিৎসা নিয়ে নদীতে মাছ ধরা ছেড়ে বাড়ীতে বসে কোষ্টগার্ড আতঙ্কেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নিবাচনী সহিংসতায় আহত নৌকার প্রার্থী মোশারফ সাকুর মতবিনিময়

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসাইন মোশারফ সাকু’র ওপর হামলার ঘটনায় সাংবাদিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী (ফুটবল প্রতীক) মাকসুদা আক্তার বেবী, চেয়ারম্যান প্রার্থীর ভাই মো. গোলাম মোস্তফা ও শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমূখ। সভায় নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায়বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালককের মৃত্যু

জেলার স্বরূপকাঠী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ফজলুল হক (৪০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দক্ষিন সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য মো. জহিরুল হক জানান, এদিন বিকেলে ফজলু অটোরিক্সা চার্জ দেয়ার ঘরে গিয়ে বিদ্যূতের তারে জড়িয়ে পড়েন। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফজলুল হক দক্ষিন সোহাগদল গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial