পিপিএম পদক পাওয়ায়
পিরোজপুর পুলিশ সুপারকে সংবর্ধনা
২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” পদক পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে জেলা পুলিশ পিরোজপুরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসাইন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, মুক্তিযাদ্ধা গৌতম চৌধুরী, দৈনিক আজকের দর্পন পত্রিকার সম্পাদক এস. এম. নূরে আলম সিদ্দিকী শাহীন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর সদর থানার ুসি এস এম জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
