Monday, February 11th, 2019
পিপিএম পদক পাওয়ায়
পিরোজপুর পুলিশ সুপারকে সংবর্ধনা
২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” পদক পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে জেলা পুলিশ পিরোজপুরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসাইন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, মুক্তিযাদ্ধা গৌতম চৌধুরী, দৈনিক আজকের দর্পন পত্রিকার সম্পাদক এস. এম.বিস্তারিত পড়ুন
সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনে আমরা সচেষ্ট রয়েছি …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গ্রামীণ সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনে আমরা ৩৪ বছর ধরে নানা সেবা দানে সচেষ্ট রয়েছি। এ ক্ষেত্রে আমাদের এই অবহেলিত এলাকার বাসিন্দাদের প্রতি সরকারের যেমন সুনজর ও সদিচ্ছা রয়েছে, তেমনি আল্লাহর রহমতও রয়েছে। বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য অভিযোজন কর্মসূচি, লবণাক্ত পানির বদলে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ইত্যাদি নানা কর্মসূচি বাস্তবায়নে আমরা যথেষ্ট সফল হয়েছি। এই অর্জন আমাদের আরও বাড়াতে হবে। বর্তমান সরকারের অর্থের অভাব নেই, অতীতের মতই আমরা ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চালিয়ে যাবো। সোমবারবিস্তারিত পড়ুন
শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ভান্ডারিয়ার তেলিখালী ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন
ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে শামসুদ্দিন হাওলাদারকে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। মো. শামসুদ্দিন হাওলাদার তেলিখালী ইউনিয়নের মরহুম চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন এর তৃতীয় ছেলে এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর ছোট ভাই। ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল জানান, নির্বাচনে একক প্রার্থী হিসেবে মো. শামসুদ্দিন হাওলাদারকে তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি এবিস্তারিত পড়ুন
