প্রধান সূচি

শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ভান্ডারিয়ার তেলিখালী ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন

ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে শামসুদ্দিন হাওলাদারকে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

মো. শামসুদ্দিন হাওলাদার তেলিখালী ইউনিয়নের মরহুম চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন এর তৃতীয় ছেলে এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর  ছোট ভাই।

ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল জানান, নির্বাচনে একক প্রার্থী হিসেবে মো. শামসুদ্দিন হাওলাদারকে তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছিল। ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মো. শামসুদ্দিন হাওলাদারের একটি মাত্র মনোনয়ন জমা পড়ে এবং ১০ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল আরও জানান, প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় এবং তিনিও মনোনয়ন প্রত্যাহার না করায় তাকে বেসকারিভাবে তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial