পিরোজপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
‘ইশারা ভাষা সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯। সকালে সরকারি শিশু পরিবার থেকে একটি র্যালী বের হয়ে শহীদ লে. ক. মোয়াজ্জেম হোসেন সড়ক প্রদক্ষিন শেষে শিশু পরিবারে এসে শেষ হয়।
পরে সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল ইসলাম, প্রবেসনাল অফিসার জাকির হোসেন, প্রতিবন্ধী সেবাকেন্দ্রের কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য্য, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সালমা খানম।
বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে ব্যাপক কর্মসূচি প্রনয়ণ করে তা বাস্তবায়িত করছেন। ইতোমধ্যেই প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছে। প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ চলছে, প্রতিবন্ধীদের শিক্ষাভাতা চালু করা হয়েছে।
দেশের ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের সেবা দেয়া হচ্ছে। টেলিভিশনে ইশারা ভাষায় সংবাদ বুঝানো হচ্ছে। আমাদের সকলের উচিৎ হবে বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করা।
