চিতলমারীতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন
বাগেরহাটের চিতলমারীতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার খাসেরহাট বাজারে মেসার্স সিগ্ধা এন্টারপ্রাইজের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সন্তোপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিয়া রহমান বিউটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্যারিস্টার সামিমা সুলতানা, ডাচ্-বাংলা ব্যাংকের বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ আবুল হোসেন শেখ, কমপ্লান্স ম্যানেজার মোঃ ওয়াজেদ বসুনিয়া, এ্যাড. এনায়েত হোসেন, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমুখ। এ সময় অতিথিরা ফিতা কেটে ও হিসাব খুলে এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন চার্ট এন্ড এ্যাকাউট্যান্ট শেখ আব্দুস সাত্তার।।
