প্রধান সূচি

শেখ ফজলুল হক মনি’র জন্ম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা         

বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলায় শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মিসেস তাসমিন ফারহানার সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

আলোচনা সভায় কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা ছরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, প্রাথমিক শিক্ষা অফিসার বিদুৎ কান্তি সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিকদার কামরুল হাসান কচি, যুগ্ন সম্পাদক আজাদ হোসেন বালী, সরকারী সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মনিয়া সুলতানা, সাবেক প্রধান শিক্ষক ও ম্যাজেজিং কমিটির সদস্য, বাবু সুবোধ কুমার সাহা, অধ্যক্ষ ক্ষিতিষ চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্বা কমান্ডার সিকদার হাবিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ও ইপজেলা কৃষক লীগের সভাপতি সিকদার হাদিউজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহসভাতি মোল্লা আব্দুর রব, কচুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কলেজের সফলতা কামনা করেন। সভাশেষে শেখ ফজলুল হক মনির ৮০তম জন্ম দিন  উপলক্ষে জন্ম দিনের কেক কাটা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial