প্রধান সূচি

Tuesday, December 4th, 2018

 

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে টমটমের নিয়ন্ত্রন হারিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাতুব্বর বাড়ির সম্মুখে রাসেল জমাদ্দার (৩০)  নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। মৃত রাসেল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হারুন জমাদ্দারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাসেল টমটম বোঝাই মালামাল নিয়ে ওই সড়কের কালিরহাটে নামিয়ে দিয়ে মঠবাড়িয়া ফেরার পথে মাতুব্বর বাড়ির সম্মুখে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু ঘটে।


কাউখালীতে আশা’র ফিজিওথেরাপি ক্যাম্প

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আশা’র কাউখালী ব্রাঞ্চে আশা’র আরএমও দিপক চক্রবর্তী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। উপস্থিত ছিলেন ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, আশা’র কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজুর রহমান, আশা-২ কাউখালী ম্যানেজার সাধন কর প্রমুখ। এ ক্যাম্পে শতাধিক অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের থেরাপি দেয়া হবে।


শেখ ফজলুল হক মনি’র জন্ম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা         

বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলায় শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মিসেস তাসমিন ফারহানার সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। আলোচনা সভায় কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা ছরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, প্রাথমিক শিক্ষা অফিসার বিদুৎ কান্তি সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial