প্রধান সূচি

পিরোজপুর-১ আসন

শ.ম. রেজাউল করিমের পক্ষে পিরোজপুর আওয়ামী লীগ একাট্টা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হয়ে কাজ করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নেতৃবৃন্দ এ অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ.ম. রেজাউল করিম।
সভায় নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু’র সোনার বাংলা বির্নিমানে কাজ করছেন। শেখ হাসিনার এ উন্নয়ন আগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে, নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আর বিজয়ের মাধমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
সভায় শ.ম রেজাউল করিম প্রধান অতিথির বক্ত্যবে বলেন, সবার দোয়া ভালবাসা নিয়ে পথচলা। আওয়ামী পরিবারের সকল নেতা-কর্মী একসাথে মিলেমিশে পিরোজপুর থেকে নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার কাছে এ আসনটি তুলে দিতে চাই। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এখানে নেতা-কর্মীদের মধ্যে চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্খা নিয়ে কিছুটা বিভেদ থাকতেই পারে। তাই নিবার্চনের পূর্বে আমরা নানা ভাবে আমরা বিভক্ত ছিলাম। কিন্তু নির্বাচনকে ঘিরে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এক হয়ে কাজ করতে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশিদ হোসেন,আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, এর আগে এডভোকেট শ .ম রেজাউল করিম এদিন দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি ফাতেহা পাঠ করেন এবং দোয়া মোনাজাত করেন। এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগ, নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে তিনি সড়ক পথে টুঙ্গিপাড়া আসলে কয়েক হাজার নেতা-কর্মী তাকে গোপালপঞ্জের গোনাপাড়া মোড়ে স্বাগত জানায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial