প্রধান সূচি

ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিল শুরু

ছারছীনা দরবার শরীফের ১২৮তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুর হয়েছে। মঙ্গলবার মাগরিব নামাজ বাদ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের উদ্বোধন করেন ছারছীনা শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মা.জি.আ)। কাল বুধবার মাহফিলের প্রথম দিন। আগামী শুক্রবার (৩০ নভেম্বর) বাদ জুমা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে মাহফিরের সমাপ্তি হবে। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর ভক্ত ও মুরিদানের তালীম তালকিন, জিকির আজকার ও বয়ান পেশ করবেন পীর ছাহেব হুজুর কেবলা।
মাহফিলের শুরুতেই কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠছে ছারছীনার মাহফিল ময়দান। জানাগেছে এবারের মাহফিলেও স্মরনকালের লোক সমাগম ঘটবে। ইতোমধ্যে মাহফিলে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক ও জলপথে মুসল্লিরা রওনা হয়েছে ছারছীনার উদ্দেশ্যে। মাহফিলের জন্য বিশাল প্যান্ডেল নির্মানসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের সার্বিক নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার দুই সহ¯্রাধিক ছাত্র দায়ীত্ব পালন করবে। মাহফিলে আগত মেহমানদের স্বাস্থ্য সেবায় সার্বক্ষনিক মেডিকেল টিম নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial